গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুর মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকায় আলমা টেক্সটাইল ইউনিট-২ নামক একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আজ (সোমবার) সন্ধ্যায় কারখানার চতুর্থ তলায় সুইং সেকশনে থেকে অগিকান্ডের সূত্রপাত হয়।

কারখানার শ্রমিক ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানাটিতে সোমবার বিকালে কয়েকশত শ্রমিক কাজ করছিল। হঠাৎ কারখানার চতুর্থ তলায় সুইং সেকশনের এক কর্নারে ঝুটের মধ্য থেকে আগুনের ধোয়া দেখতে পান শ্রমিকেরা। আগুন দেখে শ্রমিকরা দ্রুত কারখানার নীচে নেমে আসে। আগুন দ্রুত ওই ফ্লোরের বিভিন্ন কাপড় ও মেশিনে ছড়িয়ে পড়ে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট একঘটা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর