ঢাকা-শিলিগুড়ি রুটে ২৬ মার্চ থেকে ট্রেন চলবে

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, ঢাকা-শিলিগুড়ি রুটে ২০২১ সালের ২৬ মার্চ থেকে নতুন যাত্রীবাহী ট্রেন চালানো হবে।

সোমবার (৭ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী আগামী ১৭ ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি অংশের মধ্যে নতুন রেল যোগাযোগ উদ্বোধন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উদ্বোধন উপলক্ষে একটি খালি ওয়াগন চিলাহাটি থেকে হলদিবাড়ি যাবে। পরবর্তী সময়ে মালবাহী ট্রেন এই রুটে চালানো হবে। রেলপথ মন্ত্রী ঢাকা-শিলিগুড়ি নতুন ট্রেন চালানোর পরিকল্পনা বাস্তবায়নের জন্য হাইকমিশনারকে অনুরোধ জানান।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর