ভাস্কর্য ইস্যুতে আগামীকাল চরমোনাই পীরের জরুরি সংবাদ সন্মেলন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে আলেমদের নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা ও চলমান পরিস্থিতিতে জরুরি সংবাদ সন্মেলনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান নেতা ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম।

আগামীকাল (মঙ্গলবার) দুপুর ১২টায় রাজধানীর পুরানা পলটনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়েছে।

আজ (সোমবার)হেফাজত আমীর জুনায়েদ বাবুনগরী, খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক ও সলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে ইসলামভিত্তিক দলগুলো আন্দোলন করছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর