ফরিদপুরে চিনিকল শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প ‘ফরিদপুর চিনিকল’। চিনিকলে কর্মরত শ্রমিক-কর্মচারীদের ৫ মাসের বকেয়া বেতনসহ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি এবং আখচাষীদের আখের মূল্য পরিশোধ, চিনিশিল্প বন্ধের প্রক্রিয়া বাতিলকরণ, আসন্ন (২০২০-২০২১) আখ মাড়াই মৌসুমের পূর্বে যাবতীয় মালামাল সরবরাহ করা,আখ উৎপাদনের স্বার্থে সার, বীজ, কীটনাশকসহ জরুরী উপকরণ সরবরাহ করার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে শ্রমিক-কর্মচারীরা।

সোমবার (০৭ ডিসেম্বর) বেলা ১১টায় চিনিকলের প্রধান ফটকে চিনিকল শ্রমজীবী ইউনিয়ন এবং আখচাষী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

বিক্ষোভ কর্মসূচী চলাকালে চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, শ্রমিক নেতা মনিরুল ইসলাম, সুভায় রায়, আব্দুল বারিক, আবুল বাশার বাদশা, আখচাষী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ওহিদুজ্জামান বাবলু মিয়া, আব্দুল হাই বাঁশি, মনিরুজ্জামান মিন্টু, মোক্তার হোসেন, শাহিন মিয়া প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চিনিকলের প্রধান ফটক থেকে বের হয়ে গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিন করে। এছাড়া টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রকাশ করে শ্রমিক-কর্মচারীরা।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর