রংপুরে মাস্ক না পড়ায় সাড়ে ৬ হাজার টাকা অর্থদণ্ড

বৈশ্বিক মহামারী করোনা মাস্ক না পড়ায় সাধারণ মানুষের অসচেতনতামূলক চলাফেরা করা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করেন।

আজ সোমবার ( ৭ ডিসেম্বর) রংপুর সিটি কর্পোরেশন এলাকাসহ উপজেলাসমূহে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে র‍্যাব ও পুলিশ বিভাগের সহযোগিতায় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় স্বাস্থ্যবিধি না মানার কারণে আজ ২০ টি মামলায় মোট সাড়ে ছয় হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি রংপুর জেলা প্রশাসন, এর সহযোগিতায় রেডক্রিসেন্ট, রোভার ও স্কাউটস এর স্বেচ্ছাসেবীদের মাধ্যমে মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর