গাজীপুরে বিল্ডিং এর ওয়াল ভেঙে যুবকের মৃত্যু

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিল্ডিং এর ওয়াল ভেঙ্গে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৭ ডিসেম্বর) বিকাল অনুমানিক ৪ টা ৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা অনুপম সুপার মার্কেটের পাশে হাজী সবদুল সুপার মার্কেট এর চতুর্থ তলার বেলকনির রেলিং হতে ডিশের তার রাস্তার অপর পাশে অবস্থিত চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সাথে সংযুক্ত ছিল। প্রতিদিনের ন্যায় আজকেও ক্যারেন দিয়ে চান্দনা চৌরাস্তার ফ্লাইওভারের কাজ করা কালীন ডিসের তারে টান লেগে হাজী সবদুল সুপার মার্কেট এর চতুর্থ তলার বেলকনির ওয়াল ভেঙ্গে নিচে পড়ে অজ্ঞাতনামা আনুমানিক ২৫/৩০ বছর বয়সী এক যুবকের মৃত্যু ঘটে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপ-পরিদর্শক (এস.আই) নাহিদ আল রেজা জানান, প্রথমিকভাবে নিহত যুবকের নাম ও পরিচয় জানা যায় নি। ময়নাতদন্তের জন্য যুবকের লাশটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/আবির

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর