করোনা প্রতিরোধে মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মসজিদের মাইকে প্রচার, জুমার খুতবায় বয়ানের পরেও কাজ হয়নি। শতভাগ মানুষ মুখে মাস্ক ব্যবহার করছে না। এ জন্যই স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর মাধ্যমে এ বিষয়ে প্রচার কার্যক্রমের নতুন পদক্ষেপ নিয়েছে সরকার।
সোমবার (৭ ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় এমন পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য সাংবাদিকদের জানান।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘ শীত যেভাবে বাড়ছে তাতে আল্লাহ না করুক তাহলে আরও নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে। শুধু জেল-জরিমানা করলেই হবে না।’ এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রধানমন্ত্রী কাপড়ের মাস্ক দিতে বলেছেন। যা মানুষ ধুয়ে ব্যবহার করতে পারবে।
বার্তা বাজার/এএস