যশোরের বেনাপোলে কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যসোসিয়েশনে’র মৃত্যুবরণকারী সদস্যগনের রুহের মাগফিরাত ও অসুস্থ সদস্যগণের সুস্থতা এবং মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) বিকাল ৫ টার সময় স্টাফ এ্যসোসিয়েশন’র নিজস্ব ভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এ্যসোসিয়েশনে’র বারবার নির্বাচিত সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাজেদুর রহমান, সহ—সভাপতি মোঃ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুজ্জামান তাজিন, শ্রম ও দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম অসীম, দপ্তর সম্পাদক মোঃ সাকিরুল ইসলাম শাকিল, অর্থ সম্পাদক মোঃ সুমন হোসেন, কাস্টমস বিষয়ক সম্পাদক শহিদুল আলম, ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, ব্যাংক বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী, সদস্য—১ মোঃ ইসমাইল সেখ, কার্যকরী সদস্য —২ মোঃ আসাদুজ্জামান, কার্যকরী সদস্য—৩ হাসান আলী, কার্যকরী সদস্য—৪ মোঃ মোঃ আব্দুস সাত্তারসহ প্রমুখ।
দোয়া অনুষ্ঠানের পরে সংগঠনের পক্ষ থেকে মেসার্স এস রহমান এন্ড সন্স সিএন্ডএফ এজেন্ট বেনাপোলে’র সদস্য মোঃ আজমত আলীর মরণোত্তর ভাতা ৫০ হাজার টাকা নগদ অর্থ তার ছেলের হাতে প্রদান করাহয়।
বার্তাবাজার/আবির