ঝিনাইদহে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শৈলকুপা উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে হিতামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচাল রিয়াজুল আলম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএফ এ এর নির্বাহী সদস্য এ কে এম রেজাউল হাকিম (পিকুল)। অনুষ্ঠান শেষে ক্রীকেট সামগ্রী বিতরণ করা হয়।

বার্তাবাজার/আবির

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর