বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে সিরাজদিখানে ভূমিহীনদের জমি ও ঘর বিতরণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হতে সিরাজদিখানে ভূমিহীন পরিবারের মাঝে জমি ও ঘর বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার বিকাল ৩ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের গাবের পাড়া গ্রামে ৬ টি ঘরের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, পিআইও কর্মকর্তা আইমিন সুলতানা, ইউপি চেয়ারম্যন আশ্রাফ আলী শেখ, সাবেক ইউপি চেয়ারম্যান আ:বারেক বেপারী, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ বাবুল, সার্ভেয়ার আবু হানিফ, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার রফিকুল ইসলাম, ইউপি সদস্য মফিজুল ইসলাম প্রমুখ।

উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যাদের ঘর ও বাড়ী নাই তাদের ঘর এবং জায়গা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সিরাজদিখানে ৩০৪ জন ভূমিহীন রয়েছে, যাচাই বাচাই করে তাদের মধ্য থেকে ২৫ জন ভূমিহীন পরিবারকে পর্যায় ক্রমে জায়গা ও ঘর দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে গতকাল ৬ জনকে ভুমি ও ঘর নিমার্ণের ভিত্তি প্রস্তুর কাজের উদ্বোধন করা হয়েছে।

বার্তাবাজার/আবির

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর