গাজীপুরে গৃহবধুকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরের মুলাইদ এলাকায় মর্জিনা নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী সজিব মিয়াকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার সজিব মিয়া স্ত্রী মর্জিনাকে নিয়ে গাজীপুরের শ্রীপুরের মুলাইদ এলাকায় ভাড়া বাসায় থাকেন।

গতকাল রবিবার বিকেলে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে স্বামী সজিব মিয়া স্ত্রী মর্জিনাকে এলোপাথাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্ত্রী মর্জিনাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনায় অভিযুক্ত স্বামী সজিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/আবির

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর