সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে জয়ী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয় আইন প্রণেতা হিসেবে শপথ নিয়েছেন।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে প্রকৌশলী তানভীর শাকিল জয়কে শপথ বাক্য পাঠ করান।
সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম গত ১৩ জুন মারা গেলে এ আসনটি শূন্য হয়। পরে ১২ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হলে ওই নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী তানভীর শাকিল জয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হোন।
শপথের পর তানভীর শাকিল জয় রেওয়াজ অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। সংসদ সচিব শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। করোনা ভাইরাস মাহমারীর মধ্যে সামাজিক দূরত্ব রেখে শপথ পাঠ করান স্পিকার।
বার্তাবাজার/আবির