বঙ্গবন্ধু’র ভাস্কর্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সরিষাবাড়ীতে স্বেচ্ছাসেবকলীগের মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানে বিরোধীতার নামে বিএনপি-জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তি মুলক ফতোয়া ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

সোমবার সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্দ্যোগে মুক্তিযোদ্ধা সংসদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করা হয়।

মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, অর্ণাস কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, স্বেচ্ছা সেবকলীগ উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ, যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী সুমন চাকলাদার প্রমুখ।

বার্তাবাজার/আবির

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর