মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কর্মকান্ড এবং সম্প্রতি কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে সাভার উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) বিকালে বিক্ষোভ মিছিলটি সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে বেরিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে সাভার সিটি সেন্টার গিয়ে প্রতিবাদ সমাবেশের ভিতর দিয়ে শেষ হয়।

সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে সাভার উপজেলা আওয়ামী লীগ এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।

এই সমাবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ডা. এনামুর রহমান এমপি, মঞ্জুরুল আলম রাজীব এবং মিসেস হাসিনা দৌলা বক্তব্য রাখেন।

এসময় মঞ্জুরুল আলম রাজীব বলেন, যারা মৌলবাদী এবং ভাস্কর্য বিরোধী তাদেরকে যেখানে পাবেন আপনারা তাদের হাত-পা ভেঙে দেবেন। এর দায়ভার মাননীয় প্রতিমন্ত্রী এনামুর রহমান, মিসেস হাসিনা দৌলা এবং আমি মঞ্জুরুল আলম রাজীব নেবো।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি হয়েছে, হেফাজত ইসলামেরও কমিটি হয়েছে। যারা আল্লামা শফির বিপক্ষে তারাই জাতির জনকের বিরোধী কির্মকান্ড রাজপথে চালাচ্ছে এবং প্রধানমন্ত্রীর সাথে তারা গোপনে বৈঠক করার পায়তারা করছে। তারা প্যাকেট চায়, নোট চায়। আমরা সকলে সম্মিলিতভাবে এদেরকে প্রতিহত করবো।

বিক্ষোভ মিছিলে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা প্রমুখ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বার্তাবাজার/আবির

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর