রাজধানীর বনানী থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরের খলিলুর রহমান ও ইমরান হাসান নামে দুই সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। ঢাকা ও গাজীপুরে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন গ্রেপ্তার দুজন।
সোমবার (৭ ডিসেম্বর) বিকালে এটিইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা হলেন খলিলুর রহমান ও ইমরান হাসান।
অ্যান্টি টেররিজম ইউনিট জানিয়েছে, খলিলুর রহমান ও ইমরান হাসানকে রাজধানীর বনানী এলাকার জি ব্লকের ৭ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গ্রেপ্তারকৃতরা খিলক্ষেত, গাজীপুর মহানগরী এলাকায় হিযবুত তাহরীরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। গ্রেপ্তারের সময়ে ছয়টি মোবাইলফোন জব্দ করা হয়েছে দুজনের কাছ থেকে।
এটিইউ জানায়, খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, লিফলেট বিতরণ, পোস্টারিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা, অনলাইনে সম্মেলন ও অনলাইনভিত্তিক প্রচারণা চালিয়ে আসছিলেন গ্রেপ্তারকৃতরা। ডিএপির দক্ষিণখান থানায় খলিলুর রহমান ও ইমরান হাসানের বিরুদ্ধে একটি সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিল। আটকের পর ওই মামলার পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে খলিলুর রহমান ও ইমরান হাসানকে আদালতে তোলা হয়।
বার্তাবাজার/কে.কে