পাকুন্দিয়ায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের মাঠে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনে উদ্বোধন করেন এমপি নূর মোহাম্মদ।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ২টায় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনে উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া, কটিয়াদী) আসনের সাংসদ এমপি নূর মোহাম্মদ।

এ সময় এমপি নূর মোহাম্মদ বলেন শেখ হাসিনা সরকার শিক্ষা খাত কে সবচেয়ে বেশি গুরত্ব দিয়েছেন। দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রণালয়ের বাস্তবায়নে ২ কোটি ৮০ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ে ৩ তলা বিশিষ্ট ভবন নির্মাণ ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হাসান, পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ সারোয়ার জাহান, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবউদ্দিন, চৌদ্দশত ইউপি চেয়ারম্যান এ বি ছিদ্দিক খোকা, ইকোমিক জোন ইনচার্জ মাহ্বুবুল আলম, কালিয়া চাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, কালিচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদুল হক জোটন প্রমুখ।

বার্তাবাজার/আবির

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর