দেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মৃত্যু বরণ করছে এবং নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ১৯৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জন ও মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ৮৭৪ জনের।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬৬৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৯৮ হাজার ৬২৩ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৩৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১২টি, জিন-এক্সপার্ট ১৫টি, র্যাপিড অ্যান্টিজেন ১০টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৮৯৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩৬৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৮ লাখ ৭৭ হাজার ৫৩৮টি।
বিজ্ঞপ্তিতে আরো জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২০৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪০৩ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯২ হাজার ৬৬১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৯ হাজার ৮২৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৮৩৩ জন।
বার্তাবাজার/আবির