প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সামার ও ফল সেমিস্টার – ২০২০ এর নবীন বরণ অনুষ্ঠিত

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ‘সামার’ ও ‘ফল’ সেমিস্টারে নতুন ভর্তিকৃত সকল বিভাগের ছাত্রছাত্রীদের নবীন বরণ সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১১:০০ ঘটিকার সময় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অনলাইন প্ল্যাটফরম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান কে.এম. খালেদ ও মোঃ রায়হান আজাদ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইফ্ফাত জাহান (ভারপ্রাপ্ত)।

উক্ত নবীন বরণ অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আই এর ভাইস চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু।

নবীন বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির (ভারপ্রাপ্ত)।

নবীন বরণ অনুষ্ঠানে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, বিভাগীয় প্রধান, প্রক্টর, শিক্ষক ও কর্মকর্তাগণ সহ নতুন ভর্তিকৃত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।

বার্তাবাজার/আবির

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর