ঝিনাইদহে র‌্যাবের মাস্ক বিতরণ

মহামারী করোনা প্রতিরোধ ও মোকাবেলায় ঝিনাইদহে সর্বসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাপপুরসহ শহরের বিভিন্ন স্থানে র‌্যাব-৬’র পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

এসময় মাস্ক না পরে শহরে চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার কামাল উদ্দিন ও ঝিনাইদহ পেসক্লাবের সভাপতি এম রায়হান।

এছাড়াও সেসময় গণপরিবহনে স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্য সচেতন করা হয়।

বার্তাবাজার/আবির

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর