স্বামীর হাতে স্ত্রী খুন

গাজীপুরের কাশিমপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (৭ ডিসেম্বর) আনুমানিক সকাল ৭ টার দিকে গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মহসিনা আক্তার। সে রংপুরের পীরগাছা এলাকার মজিবুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মহসিনা আক্তার ও তার স্বামী শরিফুল আলম দুজনই গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় রুহুল আমিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে চাকরি করতো।

এক সপ্তাহ আগে পারিবারিক কলহের জেরে তার স্বামী শরিফুল আলমকে তালাক দেয়ে মহসিনা আক্তার। এর জের ধ‌রে আজ সকাল সাতটার দিকে শরিফুল আলম হঠাৎ বাসায় এসে ঝগড়া ঝাটি শুরু করে। দুজনের মধ্যে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে ধাড়ালো বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করে স্বামী। এ ঘটনায় দস্তাদস্তির সময় স্বামী শরিফুল আলম আহত হয়।

পুলিশ আহত শরিফুল আলমকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

আহত শরিফুল আলম নীলফামারী সদর উপজেলার বোটের হাট গ্রামের নুর আলমের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/আবির

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর