নওগাঁয় তারুণ্যর উদ্যোগে গরীব ও দুঃস্থদের মাঝে সেমাই-চিনি বিতরণ

ফারমান আলী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উদ্দীপ্ত তারুণ্যর উদ্যোগে গরীব ও দুঃস্থদের মাঝে সেমাই-চিনি বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ বিকেল ৪টায় হাট নওগাঁ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়। এ সময় সামাজিক সংগঠন উদ্দীপ্ত তারুণ্যর সহযোগিতায় সোয়েব, মিরাজুল, নাফিউর, রুদ্র, শাওন, মোমীর নের্তৃত্বে গরীব ও দুঃস্থদের মাঝে সেমাই-চিনি বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেদী হাসান নয়ন, চন্দন কুমার দেব,এ্যাড.ফজলে মাহমুদ চাঁদ,মহিবুল্লাহ পলক,তছির উদ্দিন, মৌসুমী সুলতানা শান্ত প্রমূখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর