রাষ্ট্রদ্রোহের মামলার সংবাদে আল্লামা জুনায়েদ বাবুনগরী তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বললেন, এটাই নাজাতের উছিলা হবে, এটাই আমাদের সৌভাগ্য।
আজ সোমবার (৭ ডিসেম্বের) সকালে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা মামুনুুল হক ও আল্লামা ফয়জুল করীমকে আসামী করে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করে মুক্তিযুদ্ধ মঞ্চ।
বাবুনগরীর একান্ত সচিব ইনামুল হাসান ফারুকী তার ফেসবুক পোস্টে জানান, কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় শায়েখ ও মুরশিদ কায়েদে আজম শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীকে যখন বললাম, ভাস্কর্য ইস্যুতে আপনাকেসহ আল্লামা মামুনুল হক ও আল্লামা ফয়জুল করীম সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে।
হুজুর হেসে বললেন, কোরআন-হাদীসের বাণী পৌঁছাতে গিয়ে ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় আমাদের নামে মামলা হয়েছে। এটাই নাজাতের উছিলা হবে, আর এটাই আমাদের সৌভাগ্য।
বার্তা বাজার/এএস