জেলা প্রশাসক সম্মেলন হচ্ছে জানুয়ারিতে

করোনা মহামারির কারণে এবারের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন সঠিক সময়ে করতে না পারলেও আসছে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ  সম্মেলন।

এবারের জেলা প্রশাসক সম্মেলন আগামী ৫ ও ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম।

তিনি বলেন, এবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন হবে। জেলা প্রশাসকরা ওসমানী স্মৃতি মিলনায়তনেই সম্মেলনে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীসহ অন্যরা কীভাবে এ সম্মেলনে যোগ দেবেন, তা এখনও ঠিক হয়নি বলে জানান অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম।

প্রতি বছর এই সম্মেলনের মধ্য দিয়ে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারকরা।

চলতি বছরের জুলাইতে এ সম্মেলন হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে এবার কয়েক মাস পিছিয়ে জানুয়ারিতে হচ্ছে।

 

বার্তা বাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর