উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ও মৌলবাদী শক্তির আপত্তিকে তোয়াক্কা না করে কুষ্টিয়ায় পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের কাজ পুনঃনির্মাণ শুরু হয়েছে।
আজ সোমবার (৭ই ডিসেম্বর) সকাল থেকে শুরু হয় ভাস্কর্যের নির্মাণকাজ।
সোমবার দুপুর ১টার পর গ্রেপ্তার মাদ্রাসাছাত্র-শিক্ষককে আদালতে তোলা হবে বলে জানান কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দুই ছাত্রের ১০ দিন করে এবং দুই শিক্ষকের ৭ দিন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।
রবিবার (গতকাল) সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ৪ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে ইবনে মাসউদ মাদ্রাসার দুই ছাত্র আবু বক্কর ও নাহিদ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে। এ কাজে তাদের নির্দেশ দেন শিক্ষক আল আমিন ও ইউসুফ।
বার্তাবাজর/আবির