পাবনার ঈশ্বরদী সুগার মিল বন্ধের প্রতিবাদে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে শ্রমিক-কর্মচারী এবং আখচাষীরা।
সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে পাবনা সুগার মিলের প্রধান ফটকের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করছেন বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা।
পরে একটি বিক্ষোভ মিছিল মিলের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়ে পথসমাবেশে বক্তব্যে রাখেন, পাবনা সুগার মিলস শ্রমিক কর্মচারি ওয়াকার্স ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ আশরাফুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক বাবুল আলম বাবু, শ্রমিকনেতা রাকিবুল ইসলাম, রমজান আলী কামাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত পাবনা চিনিকল বন্ধের সরকারী সিদ্ধান্ত প্রত্যাহার করে পাবনা সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাঁচমাসের বেতন পরিশোধ করে চলতি মৌসুমে দাবি জানান। দাবি পূরন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন কক্তরা এবং চিনিকল বন্ধের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে কঠিন শাস্তির দাবী জানান প্রধানমন্ত্রীর কাছে।
বার্তাবাজার/এসজে