বালিয়াকান্দিতে বঙ্গবন্ধু মুর‍্যালের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যাল ‘গর্ব’ সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। উপজেলা প্রশাসন মুর‍্যালটির অধিক নিরাপত্তার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে। অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে জেলা প্রশাসন।

জানা যায়, রোববার (৬ ডিসেম্বর) বিকাল থেকে বালিয়াকান্দি পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর মুর‍্যালটি সিসি ক্যামেরার আওতায় আনার কাজ চলছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যালটিতে যাতে কোনো দুর্বৃত্তরা আঘাত না করতে পারে সেজন্য আমরা দ্রুত এটিকে সিসি ক্যামেরার আওতায় এনেছি। তাছাড়াও নির্বাহী অফিসারের বাসভবনের নিরাপত্তার জন্য নিয়োগপ্রাপ্ত আনসার সদস্যদেরকেও রাতে মুর‍্যালটি পাহারা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান বলেন, আমরা সব বিষয়েই সচেতন রয়েছি।

উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর মুর‍্যালের নিরাপত্তা জন্য আলাদা কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা? এমন প্রশ্নের জবাবে ওসি তারিকুজ্জামান বলেন, এই ব্যাপারে গোয়েন্দা তৎপরতা রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর