ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

সাতক্ষীরায় ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে শান্ত নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার রাতে রোববার রাতে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত শান্ত হাসপাতালের সুইপারপাড়ার বাবু লালের ছেলে। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাতে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর