জার্মানির ফ্রাঙ্কফুটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার করা হল । রবিবার (৬ ডিসেম্বর) বিশেষজ্ঞরা সেই না ফাটা বোমাটিকে নিষ্ক্রিয় করেন। ওই এলাকায় আশঙ্কার জেরে সরানো হয় ১৩ হাজার বাসিন্দাকে।
জানা গেছে, ফ্রাঙ্কফুটের একটি এলাকায় ৫০০ কেজি (১,১০০ পাউন্ড) এর ওই ব্রিটিশ বোমা উদ্ধার করা হয়। খবর এবিসি নিউজের
এর মাস দুয়েক আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আরও একটি বোমা উদ্ধার হয় পোল্যান্ডের সুইনস্কি শহরের বাইরের পিস্ট খালের কাছাকাছি এলাকায়। তখনও সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৭৫০ লোককে।
ওই বোমাটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের রয়েল এয়ার ফোর্স (আরএএফ) ব্যবহৃত ৫৪০০ কেজি ওজনের একটি টলবয় বোমা। যার মধ্যে মোট ২৪০০ কেজি বিস্ফোরক ভর্তি ছিল। বোমাটি লম্বায় ছিল ১৯ ফুট।
জানা গিয়েছে নৌবাহিনীর আধিকারিকেরা যখন এটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছিল সেসময় এই বিস্ফোরণ ঘটে। তবে সৌভাগ্যবশত কেউ ক্ষতিগ্রস্থ হননি। নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ওই বোমাটিকে বিস্ফোরণের জন্য ১২ মিটার পানির গভীরে নেওয়া হচ্ছিল। পানির মধ্যেই সেটির বিস্ফোরণ ঘটে।
বার্তাবাজার/কে.কে