সকালেই মুন্সীগঞ্জের সড়কে ঝড়ল ২ প্রাণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় পিকআপ ভ্যানের চাপায় ২ পথচারী নিহত হয়েছেন। আজ (সোমবার) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান বাউশিয়ার ল্যাংটার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার পুরান বাউশিয়ার মৃত মহসিন মিয়ার ছেলে মোহন মিয়া (৫০) ও কিশোরগঞ্জের মৃত মোকসেদ আলীর ছেলে নুরুল ইসলাম মিয়া (৭০)।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাউদ্দিন জুয়েল জানান, কুমিল্লাগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে দোকানে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান। তবে পিকআপটি (ঢাকা-মেট্রো-ল ১১-১১৫২) জব্দ করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর