এবার আ’লীগ কর্মীকে হাতুড়িপেটা

ঝিনাইদহের শৈলকুপায় ওয়ালিদ হোসেন (৫০) নামে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক কর্মীকে হাতুড়িপেটা করে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার শৈলকুপা পৌরসভার খালকুলা এলাকায় এই ঘটনা ঘটেছে।

তিনি খালকুলা গ্রামের মৃত গনি বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন রজমিস্ত্রি। আহত ওয়ালিদ স্থানীয় আওয়ামী লীগ কর্মী বলে জানিয়েছেন দলের নেতারা।

পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর বকুল বিশ্বাস জানান, শনিবার সকালে ওয়ালীদ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় একই গ্রামের কয়েকজন দূর্বৃত্ত গ্রামের মধ্যেই তার পিঠে ও পায়ে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, হাতুড়ি পেটার ঘটনায় কোন অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর