প্রথমবারের মত টার্মস অব সার্ভিস হালনাগাদ নিয়ে গ্রাহকদের সতর্ক করেছে অনলাইনে যোগযোগের অন্যতম মাধ্যম হোয়াটসঅ্যাপ। তাদের কিছু শর্ত না মানেলে স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট।
আগামী বছরের ফেব্রুয়ারি থেকে ব্যবহারকারীদের জন্য ‘টার্মস অব সার্ভিস’ বদলাতে যাচ্ছে এই সেবাদাতা অ্যাপটি। এ বিষয়ে শীঘ্রই জানিয়ে দিবে কর্তৃপক্ষ। আর যেসব ইউজার অ্যাপটির নতুন নীতি মানতে পারবেন না, তাঁদের অ্যাকাউন্ট ডিলিট করতে হবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘অ্যাগ্রি’ অপশনে ক্লিক করলেই নতুন টার্মস মেনে নেওয়া যাবে, যা প্রয়োগ হবে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি থেকে। এই দিনের পর থেকে ব্যবহারকারীদের অবশ্যই হোয়াটসঅ্যাপের নতুন শর্তাবলি মানতে হবে। না মানলে ডিলিট হয়ে যাবে অ্যাকাউন্ট।
বার্তাবাজার/এসজে