সবার অগোচরে ৫০ পরিবারের ভরণ-পোষণ দিতেন ম্যারাডোনা

ফুটবলের কিংবদন্তী ম্যারাডোনাকে নিয়ে বিতর্কের শেষ নেই। জীবদ্দশয়ায় একের পর এক বিতর্কের জন্ম দিতেই যেন তিনি স্বাচ্ছন্দ বোধ করতেন। তার ভক্তরাও এই বিষয়ে বেশ বিব্রত ছিল। তবে ইহলোক ত্যাগের পর তার সম্পর্কে বের হয়ে আসছে নানা গোপন তথ্য। যাতে শুধু একজন ভাল মানুষ ম্যারাডোনাকেই পাওয়া যাচ্ছে খোঁজে।

বেশ গোপন সূত্রে জানা যায়, প্রতি মাসে দাতব্য খাতে মিলিয়ন মিলিয়ন ডোলার খরচ করতেন ম্যারাডোনা। তার প্রতিবেশি অনেক নিম্ন আয়ের মানুষদের সংসারের খরচের অর্থের জোগান দিতেন তিনি।

গণমাধ্যমকর্মী হোর্হো রিয়াল তুলে ধরেছেন ম্যারাডোনার মাসিক খরচের একটি হিসাব। একটি মার্কিন টিভি শো’তে তিনি জানান, প্রতিমাসে ১ কোটি আর্জেন্টাইন পেসো খরচ করতেন ম্যারাডোনা। প্রতিমাসে এই অংকটা কেবল অন্য মানুষদের সহযোগিতার জন্য ঢেলে দিতেন তিনি।

দিয়াগো নিজের মুখে অনেকবার বলেছেন, আমি ৫০টা পরিবারকে খাওয়াই। ৫০টা পরিবারকে আমি চালাই। এর মধ্যে আছেন ম্যারাডোনার আত্মীয়স্বজন, তার কর্মচারী, নির্মাণ শ্রমিকসহ দুস্থ লোকজন।

গত ২৫ নভেম্বর আর্জেন্টিনার একটি রিসোর্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার দিয়াগো ম্যারাডোনা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর