গুজব ছড়িয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় আরও ৪ আসামি রিমান্ডে

লালমিরহাটের বুড়িমারীতে পিটিয়ে ও পুড়িয়ে জুয়েল নামের যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া ৪ আসামিকে ২ দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

রোববার আসামিদেরকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফেরদৌসী বেগম এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- আমির হোসেন (৩০), মোতাহার হেসেন (২১), বিপ্লব হোসেন (১৯) ও আতিয়ার রহমান (৩৫)।

এর আগে শনিবার পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এখন পর্যন্ত ডিবি পুলিশ এই চার জনসহ মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা ডিবি অফিসের ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, আমরা অন্য আসামিদের গ্রেফতারের জোড় তৎপরতা অব্যাহত রেখেছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর