মাস্ক না পরে জরিমানা গুনলেন চেয়ারম্যান মেম্বারও

বরিশালের উজিরপুরে মাস্ক না পরার অপরাধে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও মসজিদের ইমামসহ মোট ১২ জনকে জরিমান করেছে ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা সদরসহ ইচলাদী, শিকারপুর প্রভৃতি এলাকায় চালানো হয় এই অভিযান। তখন একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, একজন মেম্বার ও একজন ইমামসহ মোট ১২ জনকে ৪ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে অনেকে দ্রুত মাস্ক পরলেও বেশিরভাগ সমসয় মাস্কবুহীন অবস্থাতেই তারা ঘুরে বেড়ান বলে দেখা গেছে। এ সময় নির্বাহী কর্মকর্তা অসহায় ও হতদরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করেন।

বার্তাবাজার/এসেজ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর