ব্রিজ কেটে ফেললেন আ’লীগ নেতা

বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম খানসহ ১০ জনের বিরুদ্ধে আধুনিক যন্ত্র ব্যবহার করে ব্রিজের মধ্যবর্তী একটা অংশ কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ ওঠেছে।

গত শুক্রবার গভীর রাতে পলী বিদ্যুতের লাইন থেকে অবৈদ্ভাবে বিদ্যুতের সংযোগ নিয়ে তিনি ন্দেরহাওলা সাইক্লোন শেল্টারসংলগ্ন নাছির শিকদারের রাইস মিলের উত্তর পাশের ব্রিজটি কেটে ফেলেন। তখন স্থানীয় লোকজন তাদেরকে হাতেনাতে ধরে ফেলে।

এই অভিযোগে অভিযুক্ত হয়েছেন উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ইন্দেরহাওলা গ্রামের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক হোসেন ও একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবদুর রহিম খানসহ অজ্ঞাত আরও ১০ জন।

এ বিষয়ে লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আবু হানিফ জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে পরিদর্শনকালে ইউপি সদস্য রাজু আহম্মেদসহ স্থানীয় বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি জানান- ঝুঁকিপূর্ণ ওই ব্রিজটি ভেঙে ফেলার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মৃধা ইন্দেরহাওলা গ্রামের রহিম খান নামের এক ব্যক্তিকে সাব-কন্ট্রাক্ট দিয়েছেন বলে তাকে জানান। তিনি ওই বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থল থেকে চলে আসেন। সুত্র-যুগান্তর।
বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর