পাংশা থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামী গ্রেফতার

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৪জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান, পিপিএমের সার্বিক তত্বাবধানে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন এর নেতৃত্বে রবিবার (৬ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করে।

অভিযানে এস,আই সেকেন্দার হোসেন সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত মামলার আসামী পাংশা উপজেলার রঘুনাথপুর গ্রামের আঃ সালাম সরদারের ছেলে শরিফ সরদার(৪০) মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ রাকিবুল ইসলাম (২৪) কে গ্রেফতার করেন।

এস,আই মোঃ মাহাবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত মামলার আসামী সূবর্নখোলা ভূমিহীনপাড়ার মৃত বেলায়েত মন্ডলের ছেলে মোঃ ঠান্ডু মন্ডল(৩০) কে গ্রেফতার করেন এবং এ,এস,আই মোঃ রিপন খান সঙ্গীয় ফোর্সসহ সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সুজানগর গ্রামের চাঁদ আলীর স্ত্রী মর্জিনা খাতুনকে গ্রেফতার করেন। অদ্য তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর