খাগড়াছড়িতে নিজের দুই কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে নুরুল আলম নামের এক পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (রোববার) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার মানিকছড়ি সদরের গুচ্ছগ্রামে মাতৃহারা দুই জমজ কন্যা শিশুকে নিয়ে বসবাস করে আসছিল নুরুল আলম। সম্প্রতি নিজের দুই মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালায় সে। নির্যাতনের ঘটনা ওই শিশুদ্বয় তাদের আত্মীয় ও স্থানীয়দের মাধ্যমে থানায় জানানো হলে পুলিশ তাকে আটক করে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়ের পর ভিকটিমদের সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করতে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে