বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৬ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে বিক্ষোভ মিছিল বের করেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহম্মেদের নেতৃত্বে মিছিলটি শহীদ মিনার চত্বর থেকে শুরু করে সড়কের প্রধান প্রধান সড়ক এবং শরীফ মেলামাইন চত্বর প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের মডেল থানা যুবলীগের আহ্বায়ক নবী হোসেন নবী,দক্ষিণ থানা যুবলীগের সভাপতি হাজী মাহমুদ, আগানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর আসাদুর টিটুসহ কেরানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহম্মেদ বলেন, বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভেঙ্গেছে তাই আজ থেকে আমাদের সচেতন থাকতে হবে। তিনি হেফাজত, জামায়েত ও মৌলবাদীদের উদ্দেশ্যেস হুসিয়ারী উচ্চারন করে বলেন, কেরানীগঞ্জের মাটিতে যদি বঙ্গবন্ধুর কোন মুরালে হাত দেন তাহলে আপনাদের হাত ভেঙ্গে দেওয়া হবে, আপনারা কেরানীগঞ্জে থাকতে পারবেন না। তিনি আল্লাহমা হাবিবুর রহমানের সন্তান মামুনুল হকের দৃষ্টি আকর্ষন করে বলেন, আপনারা যদি কেরানীগঞ্জে কোন মৌলবাদী প্রক্রিয়ার সাথে জড়িত থাকেন তাহলে কেরানীগঞ্জের বুকে আপনাদের সকল প্রতিষ্ঠান বন্ধ করে দিবো, অনুমোদনহীন কোন প্রতিষ্ঠান থাকবে না, থাকবে না।

প্রসঙ্গত, গত শুক্রবার কুষ্টিয়ায় রাতের আঁধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমন্ডল ও হাতের অংশ বিশেষ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর