‘বউ ফিরিয়ে দাও, নাহলে ফিরিয়ে দাও ৭টি বছর’

৭ বছর প্রেম। প্রেমের পর বিয়ে। কিন্তু বিয়েটি মেনে নিচ্ছে না মেয়ের পরিবার। মেনে তো নেওয়া দূরের কথা বরং আটকে রেখেছে মেয়ের পরিবার।এদিকে শত চেষ্টা করেও নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে পারছে না প্রেমিক যুবক। ৭টি বছর পরে প্রেমিকাকে নিজের করে নেওয়া পরেও যখন দেখা করকে এমন বাঁধা তখন কি আর করার। অবশেষে ব্যানার নিয়ে শ্বশুরবাড়ির সামনে বসে পড়েছেন অনশনে!

ঘটনাটি ঘটেছে ওপার বাংলার উত্তর ২৪ পরগনার দেবীনগরে। প্রতিনিয়ত স্বামীর স্বীকৃতি পেতে প্রতারিত নারীর অনশন দেখা গেলেও বউ ফিরে পেতে এমন অনশনের ঘটনা খুব একটা দেখা যায় না বললেই চলে।

জানা গেছে অনশনে বসা প্রেমিক যুবকের নাম সৌমেন দত্ত। তার বাড়ি অশোকনগরের মানিকতলায়। দেবীনগরের গার্গীর সঙ্গে দীর্ঘ ৭ বছরের সম্পর্ক। শুরু থেকেই এই সম্পর্কে আপত্তি ছিল গার্গীর পরিবারের। সৌমেনের দাবি, বাড়ির অমত থাকায় গার্গী নিজেই রেজিস্ট্রি বিয়ে করতে চান। সেই মতো কয়েক বছর আগে তারা আইনিভাবে বিয়ে করেন। বিয়ের পরেও তারা কাউকে না জানিয়ে যে যার বাড়িতে থাকছিলেন। উদ্দেশ্য ছিল, সময়মতো সব প্রকাশ করবেন।

সৌমেনের দাবি, রেজিস্ট্রির পর থেকে তিনিই গার্গীর পড়াশোনাসহ যাবতীয় খরচ জুগিয়েছেন। কিন্তু কিছুদিন আগে থেকে তার সঙ্গে আর মেয়েকে দেখা করতে দিচ্ছেন না গার্গীর পরিবারের লোকজন। সাত বছরের সম্পর্ক তো বটেই, তাদের আইনি বিয়েকেও অস্বীকার করছেন তারা। তাই শ্বশুরবাড়ির সামেন অনশনে বসা ছাড়া সৌমেনের আর কোনো উপায় ছিল না। রেজিস্ট্রি বিয়ে যেহেতু হয়েছে, সেহেতু মেয়ে প্রাপ্তবয়স্ক। তাই তাকে সৌমেনের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।

অন্যদিকে গার্গীর পরিবার আবার সৌমেনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। মেয়েটির মা বলেছে, তাদের মেয়েকে ভুলিয়ে ভালিয়ে রেজিস্ট্রি করেছেন সৌমেন। সৌমেন মাত্র উচ্চমাধ্যমিক পাশ। তেমন আয়-রোজগারও নেই। তাই তারা এই সম্পর্ক মানেন না। গার্গী এখন পড়াশোনা করছে। সে উচ্চশিক্ষিত হয়ে ভালো চাকরি করবে। সৌমেনের সঙ্গে কোনোভাবেই তার জীবন মিলবে না।

শ্বশুরবাড়ি প্রত্যাখ্যান করলেও নাছোড়বান্দা সৌমেনের দাবি, ‘তাহলে আমার জীবনের ৭ বছর ফিরিয়ে দিতে হবে। কোনো নারীর সঙ্গে এমন ঘটলে যেমন ব্যবস্থা নেওয়া হয়। আমার ক্ষেত্রেও তেমন ব্যবস্থা নিতে হবে। আমার ন্যায্য বিচার চাই।’

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর