বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রলীগ।
রোববার (৬ ডিসেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু ও সাগর কুমার রায়, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনসহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
তারা বলেন, মৌলবাদী গোষ্ঠী কয়েক সপ্তাহ ধরে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে হুমকি দেয়ার পর এবার ভাস্কর্যে আঘাত-ই করে ফেলেছে। তাই মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। সমাবেশ থেকে মৌলবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বানও জানান বক্তারা।
বার্তাবাজার/এম.এ.আর