সবকয়টাকে পিটিয়ে লাশ বানানো হবে: সঞ্জিত দাস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যেই কথা বলেবে তাদের একজনকেও ছাড় দেয়া হবে না। সবকয়টাকে পিটিয়ে লাশ বানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভপতি সনজিত চন্দ্র দাস।

আজ (রোববার) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগ আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন।

সঞ্জিত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যদি আর কোন ধরনের ষড়যন্ত্র করা হয় তাহলে বলে দিলাম আপনাদের পিঠের ছাল থাকবে না। আপনাদের পিঠের চামড়া তুলে নেব। একজনকেও ছাড় দেয়া হবে না। হাত ভাঙতে হয় আমার হাত ভাঙুন। আমি কিছু বলবো না। কিন্তু আমাদের কলিজায় হাত দিয়েন না; কলিজায় হাত দিলে সে হাত আর বের করতে দেব না।

তিনি আরও বলেন, ‘হুজুর-মোল্লা-পুরোহিত চিনি না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যে কয়টা দাঁড়াবে সবকয়টাকে পেটানো হবে।

ঢাবি ছাত্রলীগ সভাপতি বলেন, কুষ্টিয়ার ঘটনা আমাদের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে। যারা এ কাজ করেছে, তারা দিনের বেলা বাবা (ইয়াবা) খেয়ে ঘুমায়। রাতের বেলা সোজা হয়ে দাঁড়ায়, এসে ভাস্কর্য ভাঙে। তাদের এত সাহস বেড়ে গেছে, তারা এখন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে নিয়ে কথা বলে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর