মহামারি করোনায় একদিনেই মারা গেলেন সাবেক দুই শীর্ষ শিক্ষা কর্মকর্তা স্বামী স্ত্রী। স্বামী অধ্যাপক নাজিম উদ্দিন আহমেদ ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সাবেক মহাপরিচালক আর স্ত্রী জুলেখা খাতুন ইডেন সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন।
আজ (রোববার) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুলেখা খাতুন। বিকালে স্ত্রীর পথেই হাটেন স্বামী নাজিম উদ্দিন।
মাউশির একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ‘জুলেখা ভাবী আগে থেকেই অসুস্থ ছিলেন। কিন্তু স্যার সুস্থ ছিলেন। গত দুই সপ্তাহ আগে তিনি মাউশিতে এসেছিলেন। কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে গেছেন।’
উল্লেখ্য, ২০০৭ সালে মাউশির মহাপরিচালক ছিলেন নাজিম উদ্দিন।
বার্তাবাজার/এসজে