কসবায় বাস খাদে পড়ে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সিরাজুল হক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার বিকেলে কুমিল্লা- সিলেট মহাসড়কের সৈয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল হকের বাড়ি কসবা উপজেলায়। এ ঘটনায় বাসের আরো আটজন যাত্রী আহত হয়েছে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বিকেলে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের এক যাত্রী নিহত ও আট যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর