বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে এবং এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ মিছিলে অংশগ্রহণ করেন।
এ ছাড়া একই ঘটনার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে শনিবার সন্ধ্যারাতে শহরের বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে কুষ্টিয়ায় দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে। এ ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে।
বার্তাবাজার/এসজে