বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কদমতলী ইউনিট আ’লীগের বিক্ষোভ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্মানধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামে কদমতলী ইউনিট আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার (০৬ ডিসেম্বর) বিকালে নগরীর শুভপুর ট্রাকস্ট্যান্ড চত্বরে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জসিমুল হুদা, ২৯ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়ন সহ-সভাপতি হাজী নুরুল আবছার, সাংগঠনিক সম্পাদক মোঃ সুফিউর রহমান টিপু, কার্যকরী সদস্য সৈয়দ মোঃ মহসিন, মোঃ ফারুক আহমেদ, যুবলীগ নেতা সোহেল আহমেদ, মারুফুল ইসলাম মারুফ। আরো উপস্থিত ছিলেন, রাসেল আরাফাত, আব্দুল মাজেদ সম্রাট, রাসেল আরমান, মোঃ সজিব, রুবেল, মোঃ মুন্না,ইফতি,কাদের রুবেল, মোঃ আসাদ, মোঃ আবছার, রিপন, আরমান মানিক, শাহাদাত, জিহাদ,সিহাব সহ আওয়ামীলীগ ও যুবলীগ এর আরো অনেক নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে অসম্মানিকর কোন কার্যকলাপ এই বাংলাদেশের মাঠিতে ঘটতে দেওয়া যাবে না। শহীদের রক্তে রঞ্জিত এই বাংলার মাটি কোন রাজাকারের দোসরদের হাতে তুলে দেওয়া হবে না। সেই সাথে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য়ে হামলাকারী ব্যক্তি গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর