বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সম্মানার্থে কুষ্টিয়ায় নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিদা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) পরিবার।
রবিবার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মানববন্ধন ও বিক্ষাভ সমাবেশের আয়ােজন করা হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক ড. মোঃ খােরশেদ আলম ও সহকারি রেজিস্ট্রার বাহাউদ্দিন গােলাপ।
বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বরিশাল-ভােলা মহাসড়ক হয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।##
বার্তাবাজার/এসজে