ধর্মীয় প্রতিষ্ঠানের নামে সরকারী বরাদ্দ আত্বসাৎকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

অস্তিত্বহীন, ভূয়া ধর্মীয় প্রতিষ্ঠানের নামে সরকারী বরাদ্দের অর্থ আত্বসাৎ ও দূর্ণীতির প্রতিবাদে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক নিতিশ চন্দ্র মন্ডলের বিচার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

বালিয়াকান্দি সমাধিনগর সড়কের উপজেলার জঙ্গল ইউনিয়নের সাধুখালী ব্রীজের উপর সাধুখালী গ্রামবাসীর ব্যানারে রবিবার (৬ ডিসেম্বর) বিকালে মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তৃতা করেন, নোহাটা কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়, শৈলকুপা কলেজের প্রভাষক সরজিৎ সরকার, ইউপি সদস্য গৌর চন্দ্র বিশ্বাস, অখিল সরকার প্রমুখ। এসময় মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র মন্ডল বহুঅপকর্মের হোতা। তাকে সাধুখালী গ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তাকে পূজা পরিষদের সম্পাদকের পদ থেকে বহিস্কার করা হোক। তিনি ভূয়া মন্দিরই নয়, সরকারী খাল দখল, বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। পূজা পরিষদের সভাপতি রাম গোপাল চট্রপাধ্যায় নামের আগে শ্রী শ্রী লাগিয়ে ভগবানের সাথে তুলনা করেছেন। এটা ধর্মীয় অনুভুতিতে আঘাৎ আনার শামিল। আমরা পুজা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবিলম্বে দৃষ্টান্তমুলক শাস্তি ও দ্রুত অপসারণ দাবী করছি।

উল্লেখ্য, জঙ্গল ইউনিয়নের সাধুখালী গ্রামের নিশিকান্ত মন্ডলের ছেলে ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র মন্ডল শ্রী শ্রী যুগোল কিশোর অঙ্গণ ও সাধুখালী সার্বজনীন দূর্গা মন্দিরের নামে গত দূর্গা পূজার পরে সরকারী বরাদ্দের অর্থ গ্রহণ করেছে। ওই নামে কোন পূজা পার্বন বা মন্দিরের অস্তিত্ব নেই। দূর্ণীতির মাধ্যমে অর্থ আত্নসাৎ করেছে। একই ভাবে সভাপতি তার নিজের বাড়ীর শ্রী শ্রী রাধানাথ অঙ্গণের নামে বরাদ্দ গ্রহণ করেছেন। তবে এ মন্দিরের তালিকার মধ্যে নারুয়া ও ইসলামপুর ইউনিয়নে বিশেষ বরাদ্দ থেকে তাদের কোন মন্দিরে বরাদ্দ প্রদান করা হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর