কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মহান মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদ ও প্রগতিশীল চেতনায় বিশ্বাসী শিক্ষক সংগঠন “শাপলা ফোরাম”।
রবিবার (৬ ডিসেম্বর) বেলা ১২ টায় ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড.মাহবুবর রহমানের সঞ্চালনায় এবং সভাপতি অধ্যাপক ড.রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.অধ্যাপক ড.শাহিনুর রহমান।
এসময় অনেকের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড.মোঃ সাইদুর রহমান, অধ্যাপক ড. সেলিনা নাসরিন, ড.মোঃ আবু হেনা মোস্তফা জামাল প্রমুখ। এসময় শাপলা ফোরামের সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে ইবি কর্মচারী সমিতি, অফিসার্স এসোসিয়েশনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
বার্তাবাজার/এম.এ.আর