বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ত্রিশালে বিক্ষোভ মহাসড়ক অবরোধ

জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতার উস্কানীদাতা মামুনুল হকের গ্রেফতার ও কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ত্রিশাল উপজেলা যুবলীগ।

রোববার ৬ ডিসেম্বর বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ত্রিশাল বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে বিক্ষুদ্ধ যুবলীগ নেতাকর্মীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। আধঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধের পর ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে।

পরে বাসষ্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক জিয়াউল হক সবুজ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ফুয়াদ হাসান নিউটন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান মন্ডল, দপ্তর সম্পাদক উজ্জল মন্ডল প্রমূখ।

বার্তাবাজার/এম.এ.আ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর