বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বিক্ষোভ

বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক এবং উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির জনকের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জেলা উত্তর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

রবিবার (৬ ডিসেম্বর) বিকালে সাভার বাসস্ট্যান্ড এলাকায় জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্পন্ন করে।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য’র নির্দেশনায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সাভার কোরাইশি মার্কেট এলাকা থেকে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ এর নেতৃত্বে এক বিশাল
বিক্ষোভ মিছিল শুরু হয়ে সোবহানবাগ মাশরুম সেন্টারের সামনে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।

এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম বলেন, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য অবমাননার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। আমরা ওই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ সবসময়েই সোচ্চার। এই সমাবেশ থেকে আমরা ঘোষণা দিচ্ছি, জাতির জনকের বিরুদ্ধে বিএনপি-জামাতের প্ররোচনায় সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর যেকোনো ধরণের অপপ্রচার এবং ষড়যন্ত্র ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ প্রতিহত করবে।

এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর